News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে এক যুবককে গ্রেফতার এনআইএ-এর
Image

উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে এক যুবককে গ্রেফতার এনআইএ-এর

শাহজাহানপুর, ২ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে এক যুবককে গ্রেফতার করল এনআইএ-এর দল। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার বান্দা শহরে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। বেঙ্গালুরুতে জাল নোট সংক্রান্ত একটি মামলায় এনআইএ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।

বান্দা থানা এলাকায় অবস্থিত রামনগর কলোনির বাসিন্দা বিবেক ঠাকুর ওরফে আদিত্যের বাড়িতে অভিযান চালায় এনআইএর টিম। অভিযান চালানোর সময় কাউকে বাড়ির ভেতরে বা বাইরে থাকতে দেওয়া হয়নি। অভিযান চালিয়ে তদন্তকারী সংস্থা যুবকের ল্যাপটপ এবং মোবাইল ফোন সহ অনেক নথি নিজেদের হেফাজতে নেয়। এরপর যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এনআইএ দল। অতিরিক্ত পুলিশ সুপার সুধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, তিনি প্রাথমিক তদন্তে জানতে পারেন যে বিবেক বেঙ্গালুরুতে জাল নোট সম্পর্কিত একটি মামলায় জড়িত রয়েছে। সেজন্য এনআইএ অভিযান চালিয়ে বিবেককে নিজেদের হেফাজতে নেয়।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top