News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর আক্রমণ, বাংলার মানুষ জবাব দেবে বলছে তৃণমূল
Image

মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর আক্রমণ, বাংলার মানুষ জবাব দেবে বলছে তৃণমূল

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এক্স হ্যাণ্ডেলে শুভেন্দু অধিকারীর পোস্টের তীব্র নিন্দা করেছে তৃণমূল৷ তাদের দাবি, ‘মাতৃসমা মমতা’র বিরুদ্ধে এমন মন্তব্য করায় বাংলার মানুষ জবাব দেবে বিরোধী দলনেতাকে ৷

মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারীর এই পোস্টের তীব্র নিন্দা করে তৃণমূলের বিধায়ক তাপস রায় এ দিন বলেন, “ওর টুইটের প্রতিক্রিয়া জানাতে আমার রুচিতে বাঁধে৷ ওদের দলে একটা দ্বন্দ্ব বাড়ছে৷ ওদের বোধহয় চাপ হয়েছে, কে কত বড়, সেটা বোঝাতে কদর্য শব্দ ব্যবহার করো৷ দিলীপ বড় না সুকান্ত বড় না শুভেন্দু বড়, সেটা জাহির করার প্রচেষ্টা চলছে।

গত ২০ বছর মাতৃসমা মমতা বন্দোপাধ্যায়কে প্রণাম করতেন দু’বেলা। তাঁকে আজ এ সব কথা বলতে রুচিতে বাঁধছে না। একটা মানুষের নিজের সংস্কৃতি থাকে৷ মাতৃসমা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন শব্দ৷ বাংলার মানুষ জবাব দিতে তৈরি হচ্ছে।”

Releated Posts

নিট কাণ্ডে ন্যায়ের দাবিতে গান্ধী স্মৃতিতে রাহুল, বিরোধীদের প্রতীকী প্রতিবাদ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বিরোধীদের প্রতিবাদ আরও তীব্র হল রাজধানীতে। বৃহস্পতিবার কংগ্রেস…

ByBySandeep Biswas Jul 23, 2026

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের দরভাঙ্গা ও বেগুসরাইয়ে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস পুলিশের

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস) : নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিহারের বিভিন্ন জেলায় ছাত্রদের…

ByBySandeep Biswas Jul 23, 2026

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top