News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব এইডস দিবসে ধর্মনগরে র‍্যালি অনুষ্ঠিত
Image

বিশ্ব এইডস দিবসে ধর্মনগরে র‍্যালি অনুষ্ঠিত

ধর্মনগর, ১ ডিসেম্বর :আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বিশাল রেলি এবং আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। আটটি এনজিও এবং ধর্মনগরের অধিকাংশ বিদ্যালয় এই রেলিতে যোগদান করে।

র‍্যালিটি জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাঙ্গণ থেকে শুরু করে সারা ধর্মনগর শহর টাউন কালিবাড়ি, সেন্ট্রাল রোড, থানা রোড, হাসপাতাল রোড ,বাবুর বাজার সহ শহরের অধিকাংশ রাস্তা অতিক্রম করে পুনরায় জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এই রেলিটির পরিসমাপ্তি ঘটে। রেলি সমাপ্তির পর এইডস নিয়ে বর্তমান চিন্তা ধারা এবং কি কি করনীয় তা নিয়ে দীর্ঘ আলোচনা চক্র সংঘটিত হয়। এ আলোচনা চক্রের উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, উত্তর জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর দীপক হালদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

রেলিতে মানুষের মধ্যে যে এইডস নিয়ে একটা কুসংস্কার রয়েছে সেই ব্যাধি থেকে মুক্ত করতে সচেতন করা হয়। এইডস হয়ে গেলে মরতে হবে এমন কোন কথা নেই। স্বাভাবিকভাবে যতদিন বাঁচার কথা ততদিন এই বাঁচা সম্ভব শুধুমাত্র প্রতিদিন একটি করে ওষুধ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেশা থেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। তাছাড়া নিজেদেরকে সচেতন রাখলে এইডসের প্রকোপ থেকে রক্ষা করা সম্ভব।

কারণ এই রোগ কোন সংক্রামিত রোগ নয় শুধুমাত্র নিজেদের অসামযত জীবন যাপন এবং সুরক্ষিত না রাখার কারণেই মানুষ এইডসের কবলে ঢলে পড়ছে। যদিও রাজ্যের এইডস রোগীর বারবারন্ত নিয়ে সরকার বেশ চিন্তিত। বিশেষ করে উত্তর জেলার দাম ছাড়া এলাকার এবং কাঞ্চনপুর এলাকার বিভিন্ন শরণার্থী শিবির গুলিতে যেভাবে এইডস রুগী বৃদ্ধি পাচ্ছে তা সরকারকে বেশ চিন্তিত করে তুলেছে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top