News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রাজস্থান-সহ ৫ রাজ্যের কোথাও বিজেপি জিতবে না : অশোক গেহলট
Image

রাজস্থান-সহ ৫ রাজ্যের কোথাও বিজেপি জিতবে না : অশোক গেহলট

জয়পুর, ৩০ নভেম্বর (হি.স.) : আবারও বিজেপির পরাজয়ের দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস অশোক গেহলট। বৃস্পতিবার গেহলট দাবি করেছেন, “এক্সিট পোল যাই বলুক না কেন, রাজস্থানে সরকার গড়বে কংগ্রেস। ৫টি রাজ্যের কোনওটিতেই জিতছে না বিজেপি।” এদিন সাংবাদিকদের মুখোমুখি অশোক গেহলট বলেছেন, “জনগণ রাজস্থানে আমাদের সরকারকে পুনরাবৃত্তি করবে এবং এ জন্য ৩টি কারণ রয়েছে। প্রথম কারণ, সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী কোনো ঢেউ নেই, এমনকী বিশেষজ্ঞরাও তা বলছেন। দ্বিতীয়ত হল মুখ্যমন্ত্রী, বিজেপির ভোটাররাও বলবেন, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ করতে কোনও কসরত রাখেননি। তৃতীয়ত হল প্রচারের সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা যে ভাষায় কথা বলেছেন, কেউই সেই ভাষা পছন্দ করেনি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে উত্তর প্রদেশের সুলতানপুর আদালত। এবিষয়ে অশোক গেহলট বলেছেন, “২০২৪ সালে তাঁদের (বিজেপি) মূল্য চোকাতে হবে। আগে প্রধানমন্ত্রী মোদীর আভা ছিল, এখন তা আর নেই। তারা বুঝতে অক্ষম যে… তাঁরা গণতন্ত্রকে হত্যা করছে। ইডি, আইটি এবং সিবিআই-কে জনগণের বাড়িতে পাঠানো হচ্ছে। তাঁরা এই সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা শেষ করছে… মানুষ এখন বুঝতে শুরু করেছে, তাঁরা অন্য কিছু করে এবং বলে অন্য কিছু।”

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top