News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের পসরা নিয়ে তিলোত্তমায় হাজির ভুটিয়ারা, ঠান্ডার আমেজ না থাকায় বিকিকিনি মন্দ!
Image

শীতের পসরা নিয়ে তিলোত্তমায় হাজির ভুটিয়ারা, ঠান্ডার আমেজ না থাকায় বিকিকিনি মন্দ!

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): শহরে শীতের আমেজ এখনও সেভাবে অনুভূত হচ্ছে না, জমজমাট ঠান্ডাও উধাও। যদিও, এরই মধ্যে শীত বস্ত্র নিয়ে মহানগরীতে বিকিকিনির জন্য হাজির হয়েছেন ভুটিয়ারা। প্রতি বছরের মতো এ বারেও শীতের রকমারি পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন তাঁরা। কলকাতার ওয়েলিংটন এলাকায় শীতের রকমারি পোশাক, শোয়েটার, মাফলার, শাল নিয়ে হাজিরা হয়েছেন ভুটিয়ারা। নানা ধরনের শীতের পোশাকে সেজে উঠেছে ওয়েলিংটন চত্বর। জানুয়ারি শেষ পর্যন্ত থাকবেন ভুটিয়ারা।

প্রতিবারই তাঁরা আসেন, অন্যথা হল না এবারও। বেচাকেনায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য প্রাপ্তি হয়নি তাঁদের, তার ওপর শীতের আমেজও উধাও। ফলে শীতবস্ত্র কেনার হিড়িকও পড়েনি মানুষের মধ্যে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিকিকিনি হচ্ছে মন্দ। তবে, বিক্রেতাদের আশা, আগামী কিছু দিনের মধ্যে শহরে শীতের আমেজ বাড়লেই তাঁদের বিক্রিও বাড়বে। আপাতত সেই আশাতেই পার্বত্য এলাকা থেকে আসা এই বিক্রেতারা। অনলাইন ব্যবসার রমরমার সময় আজকাল, তা-ও ওয়েলিংটন পার্কের ভুটিয়াদের অস্থায়ী গরম জামার দোকানে অন্য টানে ছুটে আসেন ক্রেতারা।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top