News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Telangana Assembly Election 2023 Update : তেলেঙ্গানায় নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৫১.৮৯% শতাংশ ভোট পড়েছে, সস্ত্রীক ভোট দিলেন ত্রিপুরার রাজ্যপাল
Image

Telangana Assembly Election 2023 Update : তেলেঙ্গানায় নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৫১.৮৯% শতাংশ ভোট পড়েছে, সস্ত্রীক ভোট দিলেন ত্রিপুরার রাজ্যপাল

হায়দ্রাবাদ, ৩০ নভেম্বর: তেলেঙ্গানায় ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। বিকেল ৩টা পর্যন্ত ৫১.৮৯% শতাংশ ভোট পড়েছে। ওই রাজ্যে ২২১জন মহিলা এবং একজন ট্রান্সজেন্ডার সহ ১০৯ টি জাতীয় ও আঞ্চলিক দলের ২,২৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন মোট ৩.১৭ কোটি ভোটার। হায়দ্রাবাদের সস্ত্রীক ভোট দিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

রাজ্য জুড়ে ৩৫,৬৫৫টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তেলেঙ্গানায় প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তি এবং ৮০ বছরের বেশি বয়সী ভোটারদের বাড়িতে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত তেলেঙ্গানায় ২০.৬৪ শতাংশ এবং হায়দ্রাবাদে ১২.৩৯শতাংশ ভোটার রেকর্ড করা হয়েছে।

ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং তার স্ত্রী রেণুকা হায়দ্রাবাদের একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখী হয়ে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, এটি ভোটার দিবস। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে ভোট দিতে হবে। এটাকে ছুটির দিন মনে করবেন না।

তেলেঙ্গানার বিআরএস নির্বাচন কমিশনের (ইসি) নিকট কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে। কংগ্রেস বিআরএস সভাপতি কে চন্দ্রশেখর রাও – কে নিশানা করে ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ করেন।

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top