News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি, বিচারপতির এজলাসে রিপোর্ট সিবিআইয়ের
Image

নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি, বিচারপতির এজলাসে রিপোর্ট সিবিআইয়ের

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওএমআর শিট (উত্তরপত্র) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাই কোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্ট জমা দিয়ে আদালতে তদন্তের অগ্রগতির কথা জানান সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন শেণভি।

ওই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই দিন উপস্থিত থাকতে বলা হয়েছে সিট-প্রধান শেণভিকেও।

গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, তা গত ১৭ অগস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মুখবন্ধ খামে জানিয়েছিল সিবিআই। যদিও তা নিয়ে সন্তুষ্ট হননি বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, তার পর এক বছর কেটে গেলেও সিবিআইয়ের তদন্তে তেমন অগ্রগতি হয়নি। এ নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি।

বিচারপতি জানিয়েছিলেন, এর থেকে উলুবেড়িয়া থানাকে তদন্তভার দিলে ভাল হত। তাঁর পর্যবেক্ষণ, প্রায় এক বছর হতে চলল, সিবিআই এখনও উপযুক্ত কোনও পদক্ষেপ করতে পারনি। সত্য সামনে আনতে তাদের অনীহা চোখে পড়েছে।

বিচারপতি নির্দেশ দেন, সিবিআই ডিরেক্টরকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নিম্ন আদালত। এ বার হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিল সিবিআই।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top