News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২৯ নভেম্বর : আজ ধর্মনগরের পদ্মপুর স্থিত জেলা কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে দলকে শক্ত ভিতের উপর দাঁড়া করিয়ে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত করতে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা প্রভারি তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস সহ জেলা এবং মন্ডলের সমস্ত কার্যকর্তারা।

মূলত, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ভিতকে আরো শক্তিশালী ও মজবুত করে কিভাবে লোকসভা নির্বাচনের এই আসনটিতে জয়লাভ করা যায় তার নিশ্চিত করতে এই সভায় মূলত আলোচনা করা হয়। এই সভা শুরু হওয়ার পূর্বে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমিত দের প্রতিকৃতিতে মাল্যদান ও শোক জ্ঞাপন করা হয় ।

এই সভায় আগামী দিনে বিজেপির কার্যকর্তারা উত্তর জেলায় কিভাবে তাদের রণকৌশল তৈরি করবে এবং মানুষের পাশে জনসম্পর্ক অভিযানের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প গুলি বাস্তবায়ন এর মাধ্যমে মানুষের আস্থা বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রতি আনা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top