ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। নিজ স্কুলের সংবর্ধিত হলো দুই প্রতিভাবান দাবাড়ু। মঙ্গলবার ছিলো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ওই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় দুই দাবাড়ু আরাধ্যা দাস এবং অয়নজিৎ নাগ-কে। ওই স্কুলের চতুর্থ শ্রেণীতে পাঠরত আরাধ্যা জাতীয় অনূর্ধ্ব-৯ দাবহায় গেলোবছর তৃতীয় এবং এবছর নবম স্থান দখল করেছিলো। এছাড়া নার্সারিতে পাঠরত অয়নজিৎ দাবা-তে আত্মপ্রকাশ ত্রিপুরার সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে। মাত্র ৪ বছর বয়সেই জাতীয় আসরেও নজর কেড়েছে অয়নজিৎ। স্কুলের অধ্যক্ষ দিনবন্ধু দাস সংবর্ধনা জানান ওই দুই প্রতিভাকে। এবং আগামীদিনে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। স্কুলের ওই উদ্যোগের প্রশংসা করেন অভিভাবকরাও। নিজ স্কুলেই সংবর্ধিত হয়ে খুশি দুই দাবাড়ু। আগামীদিনে রাজ্যের পাশাপাশি স্কুলের নাম আরও উজ্জ্বল করবে প্রতিশ্রুতি দেয় দুই প্রতিভাবান দাবাড়ুই। প্রসঙ্গত: দুই দাবাড়ুই মেট্রিক্স চেস আকাদেমির শিক্ষার্থী।

শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দাবাড়ু আরাধ্যা, অয়নজিৎ সংবর্ধিত
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…


















