News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রস্তুত অ্যাম্বুলেন্স, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নিয়ে যেতে মেরামত করা হচ্ছে রাস্তা
Image

প্রস্তুত অ্যাম্বুলেন্স, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নিয়ে যেতে মেরামত করা হচ্ছে রাস্তা

উত্তরকাশি, ২৮ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের হাসপাতালে যেতে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য রাস্তা সারানোর কাজও করা হচ্ছে।

সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে খননকার্য সম্পন্ন করতে মাত্র পাঁচ মিটার বাকি রয়েছে। সেইজন্য এদিন মঙ্গলবার আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পরে অবিলম্বে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রমিকদের জন্য সিল্কিয়ারা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চিনিয়ালিসাউরের কমিউনিটি হেলথ সেন্টারে ৪১টি অক্সিজেন-সমন্বিত শয্যা ও পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। টানেলের বাইরের রাস্তা নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে অমসৃণ হয়ে পড়েছিল তা মেরামত করা হচ্ছে। সেই রাস্তায় যাতে অ্যাম্বুলেন্সগুলিকে নির্বিঘ্নে নিয়ে যাওয়া যায় সেজন্য একটি নতুন মাটির স্তরও দেওয়া হচ্ছে।

Releated Posts

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top