News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের দ্বিতীয় শহীদ দিবস
Image

আজ সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের দ্বিতীয় শহীদ দিবস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ নভেম্বর : সোমবার সকাল ১১টা নাগাদ খোয়াই থানাতে পালিত হলো সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের দ্বিতীয় শহীদ দিবস অনুষ্ঠান। এই দিন খোয়াই থানাতে শহীদ সত্যজিৎ মল্লিকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার, খোয়াই থানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন শহীদ সত্যজিৎ মল্লিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালে খোয়াই থানাধীন শেওড়াতলি গ্রামের বাসিন্দা প্রদীপ দেব রায় ঐদিন রাতে উন্মত্ত অবস্থায় প্রথমে তার এক বছরের কন্যা সন্তান অদিতি দেব রায়কে খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়ে হত্যা করে, এরপর বড় মেয়ে মন্দিরা দেবরায়কে কাঠের পিড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে, তারপর স্ত্রীকে মারতে গেলে স্ত্রী তখন পালিয়ে আত্মরক্ষা করে। এইসব দেখে তখন প্রদীপ দেব রায়ের বিকলাঙ্গ বড় ভাই অমলেশ দেবরায় এগিয়ে আসলে প্রদীপ দেবরায় ঘর থেকে একটি বড় শাবল নিয়ে এসে সেই শাবল দিয়ে তার বড় ভাই অমলেশ দেব রায়েরও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে খোয়াই থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক শেওরাতালি গ্রামে যান। দেখতে পান ওই গ্রামের মানুষ প্রদীপ দেব রায়ের উন্মাদনার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। সে সময় অভিযুক্তকে আটক করতে গেলে সত্যজিৎ মল্লিকের উপর আক্রমণ করে সে। তখনই কর্তব্যরত অবস্থায় সত্যজিৎ মল্লিক শহীদ হন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top