News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘ডিসেম্বরে ভয়ঙ্কর বিপদ’, টিএমসি নেতাদের ফের সময়সীমা দিলেন শুভেন্দু
Image

‘ডিসেম্বরে ভয়ঙ্কর বিপদ’, টিএমসি নেতাদের ফের সময়সীমা দিলেন শুভেন্দু

বীরভূম, ২৭ নভেম্বর, (হি.স.): লোকসভা নির্বাচনের আগে ফের চরম সময়সীমার তত্ব হাজির করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বীরভূম নেতাদের নিয়ে নতুন সময়সীমা প্রকাশ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।

সোমবার বীরভূম জেলায় ২৯ নভেম্বরের শাহি সভার প্রচার সারছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখকে কটাক্ষ করে একাধিক বক্তব্য রাখতে দেখা যায় বিরোধী দলনেতাকে। তিনি বলেন, ‘এখানে একজন ভাইপো আছে। এখনকার ছোট ভাইপো। তিনি বালি খান। পাথর খান।’ রাতের অন্ধকারে বীরভূম জেলায় এখনও বালি, পাথর পাচার চক্র কাজ করছে বলে জানান শুভেন্দুবাবু।

এর মাঝেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এখানে নতুন ভাইপো কাজল শেখ। সঙ্গে ভাগ্নে বাপী। আমাদের সব নজরে আছে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে।’ তবে ঠিক কী কারণে তৃণমূল নেতাদের তিনি হুঁশিয়ারি দেন, সেটা খোলসা করেননি। তবে তিনি জানান, ভোট পরবর্তী হিংসা, পাথর চুরি এবং মহম্মদ বাজারের একটি ঘটনাকে কেন্দ্র করে মুশকিলে পড়তে পারেন বিজেপি নেতারা।

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top