News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলা উৎসবের মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা: মেয়র
Image

কলা উৎসবের মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর : সোমবার থেকে শুরু হল দুদিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব। আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক এই কলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক  মজুমদার।

এইদিন রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন ২০১৫ সাল থেকে কলা উৎসবের সূচনা হয়েছে। কলা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত করা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কলা উৎসব করা হয়ে থাকে প্রতিবছর। শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে রাজ্য ও কেন্দ্র সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন মেয়র এদিন।

এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। রাজ্য ভিত্তিক কলা উৎসবে বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে।

Releated Posts

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে…

ByByReshmi Debnath Apr 21, 2026

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top