News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবরাজনগরে ব্লক আধিকারিক এর নিকট ডেপুটেশন বামেদের
Image

যুবরাজনগরে ব্লক আধিকারিক এর নিকট ডেপুটেশন বামেদের

ধর্মনগর , ২৭ নভেম্বর:
সোমবার বামফ্রন্টের পক্ষ থেকে ধর্মনগর মহকুমার যুবরাজনগর আরডি ব্লক এর দিনমজুরদের পক্ষে ডেপুটেশন দিল বামফ্রন্ট। এই ডেপুটেশন নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ।
এম জি রেগা প্রকল্পে যে ১০০ দিনের কাজ করা হচ্ছে সময়মতো তার মজুরি প্রদান, ভাতা নির্দিষ্ট সময় না দিয়ে যেভাবে জমিয়ে দেওয়া হচ্ছে তা বন্ধ করে সময়ের টাকা সময়ে প্রদান করা সহ বিভিন্ন দাবিতে এদিন বামেরা ডেপুটেশনে মিলিত হয়েছেন।

প্রাক্তন মন্ত্রী অভিযোগ করেন ভাতার টাকা অন্য কোন কাজে ব্যয় করে বাঁকা পথে অর্থ উপার্জন করা হচ্ছে। সবার জন্য কাজের যে সরকারি মনোবৃত্তি রয়েছে তা এলাকায় রাজনীতি মেরুকরণের কারণে এসএইচজি গ্রুপের সুবিধা সকলে সমানভাবে পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তাই সরকারি প্রকল্প যাতে যথাযথভাবে রূপায়ন করা হয়, কোন ধরনের রাজনৈতিক মেরকরণের কারণে সাধারণ গরিব মানুষ সরকারি প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয় তার থেকে অব্যাহতি দিয়ে মানুষকে সরকারি সুযোগ-সুবিধা গুলি সমভাবে বন্টন করে দেওয়ার দাবি জানানো হয় এদিনের ডেপুটেশন থেকে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top