News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ পরিবেশপ্রেমীদের
Image

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ পরিবেশপ্রেমীদের

চালসা, ২৭ নভেম্বর (হি. স.): সোমবার সকালে শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় শাবক সহ তিনটি হাতির মৃত্যু হয়েছে। লাগাতার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। এদিন ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে শামিল পরিবেশপ্রেমীরা।

জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ২০ মিনিট নাগাদ আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে রাজাভাতখাওয়ার শিকারী গেট পেরিয়ে ট্রেনটি কালচিনির দিকে যাচ্ছিল। সেই সময়ই ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু হয়। লাগাতার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। এদিন বিকেলে পরিবেশপ্রেমী সংগঠনগুলির তরফে ঘটনার প্রতিবাদে চালসা রেলস্টেশনে প্রতিবাদ মিছিল করা হয়। স্টেশন ম্যানেজারকেও একটি স্মারকলিপি দেওয়া হয়। পরিবেশপ্রেমীদের অভিযোগ, বারবার রেলের ধাক্কায় হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। ঘটনার পর রেল ও বন দফতরের মধ্যে শুধু বৈঠকই হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। এই পরিস্থিতি চলতেই থাকলে পরিবেশপ্রেমীরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। ঘটনার প্রতিবাদে চালসা স্টেশনমাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার বিভাগীয় রেল আধিকারিককে লিখিত অভিযোগপত্র প্রেরণ করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশনের তরফে। স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার অভিষেক ঘোষ জানান, যেকোনও বন্যপ্রাণ মৃত্যু ডুয়ার্সবাসীর কাছে অত্যন্ত বেদনাদায়ক, সেহেতু আজকের এই হাতিমৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে রেল দফতরের কাছে।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top