News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৪ ডিসেম্বর দিল্লি সংসদ ভবন অভিযান: সুধন দাস
Image

আগামী ৪ ডিসেম্বর দিল্লি সংসদ ভবন অভিযান: সুধন দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর : আগামী ৪ ডিসেম্বর দিল্লি সংসদ ভবন অভিযান করে দলিতদের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবি জানানো হবে। সোমবার এমনটাই জানিয়েছেন সুধন দাস।

দেশে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দলিত অংশের মানুষের উপর অর্থ, সম্পদ, শিক্ষা, সম্মান সর্বক্ষেত্রে আক্রমণ নামিয়ে এনেছে।  সোমবার মেলার মাঠ সিপিআইএম রাজ্য কার্যালয়ের সামনে দলিত শোষণ মুক্তি মঞ্চের দশম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখে এই কথা বলেন সংগঠনের নেতা সুধন দাস।

আয়োজিত প্রতিষ্ঠা দিবসে এই দিন প্রাক্তন দলিল নেতা অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সুধন দাস আরো জানান, ২০১৪ সালে ২৭ নভেম্বর প্রতিষ্ঠা হয়েছিল দলিত শোষণ মুক্তি মঞ্চ। এই সংগঠন আগামী দিনে দলিতদের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে। ড. বি আর আম্বেদকর দলিত অংশের মানুষের সামাজিক ন্যায়ের জন্য লড়াই করে গেছেন। কিন্তু আরএসএস পরিচালিত ড. বি আর আম্বেদকরের রচিত সংবিধানের বিরোধিতা করেছে। তাই আর এস এস পরিচালিত বিজেপি হটাতে আগামী দিনে গণতন্ত্র প্রিয় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান সুধন দাস।

Releated Posts

চড়িলাম পেট্রোল পাম্পের কাছে ট্রিপার উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

চড়িলাম, ২২ এপ্রিল: চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেল।…

ByByReshmi Debnath Apr 22, 2026

বক্সনগরের দয়ালপাড়ায় বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর, তীব্র রাজনৈতিক চাপানউতোর

আগরতলা, ২২ এপ্রিল : বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলেজে বিজেপি নেত্রী মহামায়া রানী দেববর্মার বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

এডিসি ফল ঘোষণার পর শিলাছড়িতে উত্তেজনা, আক্রান্ত বিজেপি কর্মীরা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজীব

আগরতলা, ২২ এপ্রিল : এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরার ২৮ শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রে মথা কর্মীদের হামলার…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

আগরতলা, ২২ এপ্রিল: আজ ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top