News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ দিনাজপুরে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধার
Image

দক্ষিণ দিনাজপুরে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধার

বালুরঘাট, ২৭ নভেম্বর (হি. স.): দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ষাঁড়ের দৌরাত্ম্য । বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের এ কে গোপাল কলোনিতে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল আহত বৃদ্ধার। মৃতার নাম গৌরী ঘোষ (৬৭)। সোমবার বৃদ্ধার দেহের ময়নাতদন্ত হয় বালুরঘাট জেলা হাসপাতাল মর্গে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ সন্ধ্যায় দোকানে পান কিনতে গিয়েছিলেন গৌরীদেবী। সেই সময় এলাকার একটি বেসরকারি লজের সামনে ষাঁড়টি এসে গুঁতো মারে তাঁকে। এতে অনেকটা দূরে ছিটকে পড়েন তিনি। বিষয়টি নজর আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ষাঁড়ের গুঁতোয় এখনও পর্যন্ত পাঁচ-ছয়জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে রবিবার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ষাঁড়টির কোনও ব্যবস্থা যাতে করা হয় তার আবেদন পুর প্রশাসনের কাছে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র।

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top