News Flash

  • Home
  • দিনের খবর
  • গভীর রাতে হাওড়ায় রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ড
Image

গভীর রাতে হাওড়ায় রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ড

হাওড়া, ২৭ নভেম্বর (হি.স.): রবিবার গভীর রাতে হাওড়ায় রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডে রীতিমতো হইচই শুরু হয়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ভূমিকার প্রশংসা করেছেন প্রাক্তন কাউন্সিলর। প্রশ্ন উঠেছে, নথি পোড়ানোর চেষ্টা নাকি নিছক দুর্ঘটনা?

হাওড়া আদালত চত্বরের পাঁচটি দোকানে আগুন লেগে যায়। প্রথমে আদালত লাগোয়া একটি লস্যির দোকানে আগুন লাগে। বাঁশ, ত্রিপলের অস্থায়ী দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে রেজিস্ট্রি অফিসের একাংশ।

খবর পেয়ে প্রথমে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর যায় দমকলেও। দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন এলাকার প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই। তিনি বলেন, ‘‘ইলেকট্রিকের তার সর্ম্পূণ বেআইনিভাবে ওই জায়গায় রয়েছে। তাতেই আগুন‌ লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। দমকল সময়মতো ঘটনাস্থলে পৌঁছয় বলেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রেজিস্ট্রি অফিসও বাঁচানো যেত না। হাওড়া আদালত চত্বরের বাকি অংশও বেঁচে গিয়েছে।’’

অগ্নিকাণ্ডে রেজিস্ট্রি অফিসের বেশ কিছু নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিছকই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top