News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহ’র সভায় গেলে এলাকাছাড়া করা হবে, চুঁচুড়ায় ‘জয় বাংলা’র নামে পড়ল পোস্টার
Image

অমিত শাহ’র সভায় গেলে এলাকাছাড়া করা হবে, চুঁচুড়ায় ‘জয় বাংলা’র নামে পড়ল পোস্টার

চুঁচুড়া, ২৬ নভেম্বর (হি. স.) : আগামী ২৯শে নভেম্বর কলকাতায় সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে ‘জয় বাংলা’ নামে হুমকি পোস্টার পড়ল চুঁচুড়ায় । জয় বাংলার নাম দিয়ে ওই পোস্টারে লেখা রয়েছে, বিজেপির প্রতিবাদ সভায় গেলে এলাকা ছাড়া করে দেওয়া হবে। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ভয় পেয়ে পোস্টার মেরেছে তৃণমূল। তৃণমূলের দাবি, নিজেদের পোস্টারের ওপর নিজেরাই পালটা পোস্টার মেরেছে বিজেপি।

জানা গিয়েছে, রবিবার সকালে চুঁচুড়ার কেওটা বটতলা এলাকায় ‘জয় বাংলা’ লেখা একটি পোস্টার লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে ছাপানো পোস্টারে লেখা রয়েছে, ‘কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না। এলাকা থেকে যারা এই সভায় যাবেন তাঁদের এলাকা ছাড়া করে দেওয়া হবে।’ নীচে লেখা, জয় বাংলা। ঘটনাচক্রে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল ব্যবহার করে।
এই পোস্টারের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, ‘এই কাজ তৃণমূলের। আদালতের লড়াইয়ে রাজ্য সরকারের দু’কান কাটা গিয়েছে। এখন অমিত শাহের সভা বানচাল করতে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে শাসকদল’।

যদিও বিজেপির এই অভিযোগকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর পাল্টা অভিযোগ, ‘প্রচারের আলোতে আসার জন্য এটা বিজেপিরই কাজ। তৃণমূলের খেয়ে কাজ নেই যে বিজেপির পোস্টারের ওপর পোস্টার মারবে’।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top