News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : হারের ট্র্যাডিশন বজায় রেখে ত্রিপুরা এখন গোয়ার অভিমুখে
Image

কোচবিহার ট্রফি : হারের ট্র্যাডিশন বজায় রেখে ত্রিপুরা এখন গোয়ার অভিমুখে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। কোচবিহার ট্রফিতে ত্রিপুরার পরবর্তী ম্যাচ গোয়ার বিরুদ্ধে। খেলা নর্থ গোয়ায় পানজিম জিমখানা গ্রাউন্ডে। খেলা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। গ্রুপ লীগে তৃতীয় ম্যাচ। পরপর দুই ম্যাচে ইনিংসে হেরে গ্রুপ লিগে একেবারে সর্বশেষ স্থানে ত্রিপুরা রয়েছে। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে চার দিনের ম্যাচে এ ধরনের পরাজয় ত্রিপুরার পক্ষে এক প্রকার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে দু’দিনেই ইনিংস সহ একপ্রকার গো-হারা হেরে এখন ত্রিপুরা দল গোয়ার অভিমুখে। এদিকে, গ্রুপ লীগের অপর দুটি ম্যাচ যথারীতি তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। মুম্বাইয়ের সচিন তেন্ডুলকর জিমখানা গ্রাউন্ডে পাঞ্জাব প্রথম ইনিংসে ৩৪৪ রান সংগ্রহ করলে জবাবে মুম্বাই ২৫৭ রানে ইনিংস শেষ করে। পাঞ্জাব ৮৭ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৭৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা কিছুটা বিঘ্ন ঘটেছে। চন্ডিগড়ের সেঙ্গুইন ক্রিকেট গ্রাউন্ডে গোয়ার প্রথম ইনিংসের ২৯৮ রানের জবাবে চন্ডিগড় ২৭৪ রানে প্রথম ইনিংস শেষ করে। ২৪ রানে লিড নিয়ে গোয়া দ্বিতীয় ইনিংস শুরু করে ৫৭ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top