News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় স্কুল যোগাসন আসরে দুটি পদক পেয়ে ত্রিপুরা শীর্ষে
Image

জাতীয় স্কুল যোগাসন আসরে দুটি পদক পেয়ে ত্রিপুরা শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। একটি স্বর্ণ এবং একটি রৌপ্য। ত্রিপুরার দখলে দুটি পদক। পদক তালিকায় ত্রিপুরা আপাতত শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে গুজরাট। আগরতলায় আয়োজিত ৬৭ তম জাতীয় স্কুল গেমস এর যোগাসন ইভেন্টের মেগা আসর অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিন ব্যাপী আয়োজিত এই যোগাসন চ্যাম্পিয়নশিপ শেষ হবে ২৭ নভেম্বর। অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জাতীয় স্কুল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় দিনে আজ আর্টিস্টিক বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে ত্রিপুরার রত্নদ্বীপ ভট্টাচার্য ৫৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে যথাক্রমে গুজরাটের আকাশ বার্মা ও মহারাষ্ট্রের শ্রীরাম শচীন সুপসান্ধে। বালিকা বিভাগে তামিলনাড়ুর নাভ্যা এস এইচ ৪৭.১৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। ত্রিপুরার পারিজাত সাহা ৪৬.৮৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছে। পশ্চিমবঙ্গের আদ্রিজা বিশ্বাস পেয়েছে ব্রোঞ্জ পদক। উল্লেখ্য রিদমিক ও যোগা ইভেন্টের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্যায়ে কে খেলবে তা স্থির হচ্ছে। বলা বাহুল্য, ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩৪২ জন খেলোয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top