News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল আগরতলা প্রেস ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হবে  “শারদীয়া সম্মিলনী”
Image

আগামীকাল আগরতলা প্রেস ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হবে  “শারদীয়া সম্মিলনী”

আগরতলা, ২৫ নভেম্বর : আগরতলা প্রেস ক্লাব ও বাংলা সংস্কৃতি বলয়ের যৌথ উদ্যোগে যে শারদীয়া সম্মিলনী কর্মসূচীটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত রাখা হয়েছিল সেই “শারদীয়া সম্মিলনী” (বিলম্বিত) কর্মসূচীটি আগামী ২৬ নভেম্বর রবিবার বিকাল ৫ টায় আগরতলা প্রেস ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হবে।

 আগরতলা প্রেস ক্লাব রাজ্যের শিল্প-সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিগণিত । বাংলা সংস্কৃতি বলয়ও এমন একটি সামাজিক-সাংস্কৃতিক  সংগঠন যারা বাংলা সংস্কৃতি অঙ্গনের গভীরে গিয়ে চর্চা করছে এবং সংশ্লিষ্ট নৃগোষ্ঠীদের সংস্কৃতি চর্চায় সহায়কের ভূমিকা প্রতিপালন করছে। বাংলার ঋতুগুলোকে কেন্দ্র করে আমাদের বহু সাহিত্য সংস্কৃতির উদ্ভব ঘটেছে।

 শরৎকালকে উৎসবের কাল বলা হলেও এই শরতকে কেন্দ্র করে  বাঙালি অংশের মানুষদের এমনকি সংশ্লিষ্ট নৃগোষ্ঠীর মানুষদের বহু কৃষ্টি-সংস্কৃতি আবৃত্ত হয়ে রয়েছে। মানুষের এই আবেগকে সম্মান দিয়ে আগরতলা প্রেস ক্লাব ও বাংলা সংস্কৃতি বলয় যৌথভাবে বিলম্বে হলেও এই শারদীয়া সম্মেলনীর পুনঃআয়োজন করতে চলেছে। এই শারদীয়া সম্মেলনীতে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা নিজস্ব সংস্কৃতির বিভিন্ন দিক ধরে পরিবেশনা করবেন। এই শারদীয়া সম্মেলনীতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক সাংবাদিক ও সংস্কৃতি কর্মীসহ সকল অংশের মানুষদের আবেদন জানাচ্ছে আগরতলা প্রেসক্লাব কার্যকরী কমিটি ও বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top