News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব গণতান্ত্রিক নারী সমিতি
Image

নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব গণতান্ত্রিক নারী সমিতি

আগরতলা, ২৫ নভেম্বর: নারীদের উপর অত্যাচার, নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

শনিবার রাজধানী আগরতলা শহরে  নারী সমিতির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

নারীদের উপর অত্যাচার, নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে শনিবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।উপস্থিত ছিলেন সংগঠনের নারী নেত্রীরা।

দেশে নারী নির্যাতন ক্রমশ বাড়ছে। নারীদের নিরাপত্তা নেই। ব্যতিক্রমী নয় ত্রিপুরা। রাজ্যেও আক্রান্ত হচ্ছে নারীরা। নারীদের সুরক্ষা দিতে সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ। তাই সরকার যাতে নারীদের সুরক্ষার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করে তার জন্য সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার প্রত্যেকটি মহকুমায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হচ্ছে বলে জানান তারা। নারীদের অধিকার সুরক্ষার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top