News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাইলটের ভূমিকায় প্রধানমন্ত্রী মোদী; উড়লেন তেজস যুদ্ধবিমানে, জানালেন অভিজ্ঞতার কথা
Image

পাইলটের ভূমিকায় প্রধানমন্ত্রী মোদী; উড়লেন তেজস যুদ্ধবিমানে, জানালেন অভিজ্ঞতার কথা

বেঙ্গালুরু, ২৫ নভেম্বর (হি.স.): পরনে যুদ্ধবিমান চালকের পোশাক। মাথায় ব্যালিস্টিক হেলমেট আর চোখে ইউভি গগ্‌লস। শনিবার এই সাজেই দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’-এ উড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটির নয়া সংস্করণ শনিবার সকালে বেঙ্গালুরুর ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (হ্যাল)-এর বিমানঘাঁটি থেকে ওড়ে। বিমানে মোদীর সঙ্গে ছিলেন ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক। সেই অভিজ্ঞতার কথা এবং ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘তেজসে সফল যাত্রা সম্পন্ন করলাম। এই অভিজ্ঞতা আমাকে দারুণ ভাবে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব এবং আশার আলো এনে দিয়েছে।’’ প্রসঙ্গত, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হাল্কা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। প্রাথমিক ভাবে হ্যালকে ৪০টি তেজসের বরাত দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পরে ৮৩টি তেজস কেনার জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে। তেজসের নৌ সংস্করণ ব্যবহার করতে চলেছে ভারতীয় নৌসেনাও। গত অক্টোবরে তেজসের মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছিল বায়ুসেনার হাতে। শনিবার তাতেই সওয়ার হলেন মোদী।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top