News Flash

  • Home
  • দেশ
  • নদিয়ায় ফুচকা খেয়ে অসুস্থ ৪০, গুরুতর ১০
Image

নদিয়ায় ফুচকা খেয়ে অসুস্থ ৪০, গুরুতর ১০

নদিয়া, ২৫ নভেম্বর (হি.স.) : নদিয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি মড়কখোলা ও মাঠপড়া এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৪০ জন। যাঁদের মধ্যে গুরুতর অবস্থা ১০ জনের। হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে। অনেকের চিকিৎসা চলছে বাড়িতেই। ঘটনার পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি ফুচকা বিক্রেতার।

জানা গেথে, শুক্রবার সন্ধ্যায় মড়কখোলা ও মাঠপড়া এলাকায় এক ফুচকা বিক্রেতা ফুচকা নিয়ে এসেছিলেন। তাঁর কাছেই ফুচকা খান অনেকে। শুরুতে কোনও সমস্যা না হলেও রাত বাড়তেই ঘনায় বিপদ। রাত বাড়তেই কারও পেটে যন্ত্রণা শুরু হয়, কারও বমি। শনিবার ভোরের দিকে লাগাতার বমির সঙ্গে অনেকের কাঁপুনিও শুরু হয় বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই দুই গ্রামে।

এদিন সকাল থেকেই চিকিৎসার জন্য ভিড় বেড়েছে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। ঘটনায় তদন্তের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয়রা জানাচ্ছেন ঘটনার খবর চাউর হতেই আর খোঁজ পাওয়া যায়নি ওই ফুচকা বিক্রেতার।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top