News Flash

  • Home
  • দেশ
  • আলোয় আসার প্রতীক্ষায় ৪১ জন শ্রমিক, উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধার প্রক্রিয়া চলছেই
Image

আলোয় আসার প্রতীক্ষায় ৪১ জন শ্রমিক, উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধার প্রক্রিয়া চলছেই

উত্তরকাশি, ২৫ নভেম্বর (হি.স.): নভেম্বরের ১২ তারিখ থেকে ২৫ তারিখ হয়ে গেল, এখনও আলোর মুখ দেখতে পারলেন না উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিক। স্বাভাবিকভাবেই উৎকন্ঠা বাড়ছে, তবে উদ্ধারকারী দলের সদস্যরাও হাল ছাড়ছেন না, বারবার থমকে গেলেও পূর্ণ শক্তি নিয়ে আবারও পুরোদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

আর মাত্র কয়েক মিটারের দূরত্ব। সেই দূরত্ব অতিক্রম করে ফেলতে পারলেই ব্যস! উত্তরকাশির ভাঙা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন কর্মীর কাছে পৌঁছে যাবেন উদ্ধারকারীরা। তবে দূরত্ব কম হলেও বার বার বাধার মুখে পড়ছে উদ্ধার অভিযান। উদ্ধারকারী দলের আশা, খুব শীঘ্রই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে, তবে কত সময় লাগবে তাই কেউ বলতে পারছেন না। তাড়াহুড়ো করার পরিবর্তে শান্ত মাথায় উদ্ধার প্রক্রিয়া চলছে। শনিবার এক আধিকারিক জানিয়েছেন, অগার ড্রিলিং মেশিনটি টানেল পাইপলাইন থেকে বের করে আনার সঙ্গে সঙ্গেই শেষ ৬-৯ মিটারের মধ্যে ম্যানুয়াল ড্রিলিং কাজ শুরু করা যেতে পারে। আধিকারিকরা বলেছেন, নতুন ড্রিলিং প্রক্রিয়া ভাল ফলাফল আনতে পারে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top