News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার দশ জন অবৈধ অনুপ্রবেশকারী
Image

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার দশ জন অবৈধ অনুপ্রবেশকারী

গুয়াহাটি, ২৫ নভেম্বর (হি.স.) : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিজের জোনের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অনুসন্ধান এবং অভিযানের মাধ্যমে নিজেদের অবস্থান পুনরায় প্রমাণ করল। বর্তমান সপ্তাহের আরপিএফ নিয়মি্ত তল্লাশি এবং অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১০ জন অবৈধ বাংলাদেশি নাগরিকের পাশাপাশি তাদের সাহায্য করার অভিযোগে ০২ জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে।

সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আগরতলা পোস্টের আরপিএফ এবং জিআরপি টিম যৌথভাবে বিএসএফ কর্মীদের সাথে নিয়মিত তল্লাশি ও অভিযান চালানোর সময় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ০৩ জন পুরুষ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। ভারতীয় সীমা অতিক্রম করার কাজে অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগে একজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে ধৃতদের ওসি/জিআরপি, আগরতলার হাতে তুলে দেওয়া হয়।
এরপর একই ধরনের এক তল্লাশি অভিযানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আগরতলার আরপিএফ ও জিআরপি টিম আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ০৭ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি অনুপ্রবেশ প্রক্রিয়ায় তাদের সাহায্য করার অপরাধে আরও একজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে ধৃতদের আগরতলার জিআরপি পোস্টের হাতে তুলে দেওয়া হয়। রেলওয়ে অধিক্ষেত্রের মধ্যে এমন অবৈধ কার্যকলাপ এবং অনুপ্রবেশ প্রতিরোধ করার ক্ষেত্রে আরপিএফ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার ফলে যাত্রীদের জন্য রেলওয়ে চত্বর নিরাপদ ও সুরক্ষিত থাকে।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top