News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অডিট সপ্তাহ উপলক্ষে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
Image

অডিট সপ্তাহ উপলক্ষে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর : অডিট সপ্তাহ উপলক্ষে এজি অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

 এদিনের বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন, রাজ্য সরকার, আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে আলোচনা হয়েছে উন্নয়নের জন্য যে অর্থরাশি প্রদান করা হয়েছে সেগুলি সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা।  কোনো ধরনের দুর্নীতি রয়েছে কিনা সে বিষয়টাও এই বৈঠকের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরো বলেন, এধরনের সাংবিধানিক পরিকাঠামো বিগত দিনে ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের আমলে সাংবিধানিক পরিকাঠামো পুনরায় গড়ে তোলে উন্নয়নমূলক কাজের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top