News Flash

  • Home
  • দেশ
  • ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে উত্তরকাশির সুড়ঙ্গ, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের প্রয়াস অব্যাহত
Image

ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে উত্তরকাশির সুড়ঙ্গ, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের প্রয়াস অব্যাহত

উত্তরকাশি, ২৩ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে বের করে আনার প্রয়াস অব্যাহত রয়েছে। সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারের প্রস্তুতি শেষ পর্যায়ে এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে উত্তরকাশিতে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে সিল্কিয়ারা সুড়ঙ্গের ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে, উদ্ধারকাজের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে নিরন্তর খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজের পাশাপাশি শ্রমিকদের কাছে খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া নিয়েও প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। ৪১ জন আটকে পড়া শ্রমিকের সঙ্গে ২১ জনের উদ্ধারকারীর দূরত্ব এখনও ১০ মিটার রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাথুরে মাটিতে ভেঙে পড়া সুড়ঙ্গের ইস্পাতের স্তুপ সরিয়ে আরও ১২ মিটার সুড়ঙ্গ খুঁড়ে, সেখানে ইস্পাতের চওড়া পাইপ বসিয়ে আটক শ্রমিকদের নাগাল পাওয়া ‘সময়সাধ্য’ হবে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ। কারণ, শুধু পাইপ বসানো নয়, জল-কাদা ঢুকে পড়া আটকাতে পাইপের জোড়-মুখ ঝালাইয়ের কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। সূত্রের খবর, ভেঙে সুড়ঙ্গের ইস্পাতের খণ্ডও পাইপের মুখে এসে পড়ায় বার বার খোঁড়ার কাজ ব্যাহত হচ্ছে, শ্লথ হচ্ছে কাজের গতি।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top