News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত রাবার গোটাউন
Image

আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত রাবার গোটাউন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ নভেম্বর : আকস্মিক অগ্নিকাণ্ডে পালাটানা এলাকায় একটি রাবারের গোটাউনে ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায়, আজ বৃহস্পতিবার উদয়পুর মহকুমায় পালাটানা কানকাটা চৌমুহনী এলাকায় ঢাকমাছড়া এলাকার বাসিন্দা উত্তম ভৌমিকের রাবার গোডাউনে আগুন দেখতে পেয়েছেন এলাকাবাসী। ঘটনা প্রত্যক্ষ করেই খবর দেওয়া হয় রাবার গোডাউনের মালিক উত্তম ভৌমিককে।
পাশাপাশি খবর দেওয়া হয় কাকড়াবন দমকল কর্মীদের।

সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হওয়ায় খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের। সেখান থেকে আরেকটি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। দুটি ইঞ্জিনের দ্বারা দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে রাবার গোডাউনের মালিক উত্তম ভৌমিক জানিয়েছেন এই ধ্বংসাত্মক অগ্নিকাণ্ডে তার প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা  ক্ষতি হয়েছে।

Releated Posts

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top