News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে মূল্যবান কাঠ চুরি শ্রীনাথপুরে
Image

রাতের আঁধারে মূল্যবান কাঠ চুরি শ্রীনাথপুরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ নভেম্বর : রাতের আঁধারে মূল্যবান কাঠ চুরি করে গিয়ে গেছে চোরের দল। ঘটনাটি ঘটেছে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।  একটি বাড়ি থেকে গতকাল রাতে প্রচুর পরিমাণ আগর কাঠ চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রাতের আঁধারে আসামের দুই যুবক চুরি করে নিয়ে গেল আগর কাঠ। ঘটনা ইরানি থানার অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের ফারুক আলীর বাড়িতে।

জানা গেছে, ফারুক আলীর বাড়িতে আসামের হুজাই দক্ষিণ সোনা বিলের দুই যুবক শামীম মিয়া এবং হাচিবআলী থাকত। তারা আগরের কাজ করতো। দুই যুবক এখানে থাকাকালীন অবস্থায় ধর্মনগরের অপর এক যুবককে এই ফারুক আলীর বাড়িতে নিয়ে এসেছিল। তারা তিনজন মিলে আগরের কাজ করত দীর্ঘদিন ধরে।
অনেক বিশ্বাসের সহিত ফারুক আলী দামি আগর গাছ যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তিন যুবককে। কিন্তু আসামের দুই যুবক গত ২১ নভেম্বর ধর্মনগরের যুবককে ঘুমে রেখে গভীর রাতে প্রায় দু লক্ষ টাকার আগর কাঠ নিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।

পাশাপাশি ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং কিছু পণ্য সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ। ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন ফারুক আলী।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top