News Flash

  • Home
  • দেশ
  • বালির বেআইনি নির্মাণ ৬দিনে ভেঙে ফেলার নির্দেশ হাই কোর্টের
Image

বালির বেআইনি নির্মাণ ৬দিনে ভেঙে ফেলার নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : হাওড়ার বালি পুরসভার অন্তর্গত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকাল ১১টায় ভাঙার কাজ শুরু করতে হবে বলেও জানান বিচারপতি। তিনি জানান, আগামী ছ’দিনের মধ্যে ওই নির্মাণ সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।

বালি পুরসভার অন্তর্গত এলাকায় ২৯৫ বর্গমিটার জুড়ে একটি বেআইনি নির্মাণ রয়েছে বলে অভিযোগ। সেটি ভাঙার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। পরে মামলাটি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখানেও ওই রায় বহাল ছিল।

বৃহস্পতিবার এই মামলার শুনানিতে লিলুয়া থানার ওসি এবং সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার প্রধানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে পৌঁছে যান নির্মাণ সংস্থার প্রধান পার্থ ঘোষ এবং লিলুয়া থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব। ওই নির্মাণের কিছু অংশ যে বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল, পার্থ তা স্বীকার করে নিয়েছেন। তার পরেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি।

পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলে জানায় পুরসভা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও ওঠে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে লিলুয়া থানার ওসি জানান, ঘটনার সময়ে থানায় অফিসার ইন-চার্জ হিসাবে দায়িত্বে ছিলেন অন্য কেউ। তাই তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ নভেম্বর। ওই দিন পুরসভাকে রিপোর্ট দিতে হবে আদালতে। এ ছাড়া, ওই দিন লিলুয়া থানার তৎকালীন ওসি অংশুমান চক্রবর্তীকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ রয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top