ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। টানা পরাজয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় বৃহস্পতিবার আসরের অপর শক্তিশালী দল কেরালার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। সামান্য মনের জোরেই মাঠে নামতে চাইছে ত্রিপুরার মেয়েরা। অনূর্ধ্ব-১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ভিলাই-এর সেক্টর ওয়ান মাঠে হবে ম্যাচটি। আপাতত ৩ ম্যাচ খেলে কেরালা দুটি ম্যাচে জয় পেলেও সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরা এখনও জয়ের মুখ দেখেনি। ওই অবস্থায় কেরলের বিরুদ্ধে ত্রিপুরার অনভিজ্ঞ মেয়েরা আজ কতটা লড়াই করতে পারবে তা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। বুধবার হাল্কা অনুশীলন সেরে নেয় পারমিতা-রা। ত্রিপুরার বোলাররা ভালো বল করার চেষ্টা করলেও ব্যাটসম্যান-রা চূড়ান্ত ব্যর্থ হচ্ছে। এখানেই সমস্যা দেখা দিয়েছে। কেরলের বিরুদ্দে ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ব্যাটসম্যামনদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন ত্রিপুরার কোচ। উইকেটে পড়ে থাকার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখার দিকেও যারে জোড় দেয় তা বুঝিয়ে দেন মেয়েদের।

৩ ম্যাচে টানা হারলেও মনের জোরে ত্রিপুরা কাল কেরালার মুখোমুখি
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…


















