ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। আগামী ২৭ ডিসেম্বর থেকে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতা। এই লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ নভেম্বর রাজ্য দাবা সংস্থার উদ্যোগে এক নির্বাচনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতা থেকেই জাতীয় দলের দাবারুদের নির্বাচন করা হবে। এন এস আর সি সি-র চেস হল-এ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বালক বালিকা উভয় বিভাগ থেকে চারজন করে দাবাড়ু নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবারুদের নির্ধারিত এন্ট্রি ফি সহ নাম জমা দেওয়ার জন্য রাজ্য দাবার সংস্থার অফিস গৃহে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। নাম জমা দিতে হবে ২৪ নভেম্বরের মধ্যে। উল্লেখ্য জেলার খেলোয়াড়দের এনএসআরসিসি-তে থাকার ব্যবস্থা করা হয়েছে। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

সাব জুনিয়র দাবার সিলেকশন ট্রায়াল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















