News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি ক্রমতালিকায় ভারতের ক্রিকেটাররাই শীর্ষস্থানে
Image

আইসিসি ক্রমতালিকায় ভারতের ক্রিকেটাররাই শীর্ষস্থানে

দুবাই, ২২ নভেম্বর(হি.স.): বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারতীয় খেলোয়ারদেরই জয়জয়াকার। আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে প্রথম চারজনের মধ্যে ৩ জনই ভারতীয়। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন চার ভারতীয়।
শীর্ষে রয়েছেন শুভমান গিল। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিরাট কোহেলি রয়েছেন তৃতীয় স্থানে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন চতুর্থ স্থানে। শীর্ষস্থানে থাকা গিলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা বিরাটের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৩৫। গিলের রেটিং পয়েন্ট ৮২৬, বিরাটের ৭৯১। বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪ এবং রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৬৯।
বোলারদের ক্রমতালিকাতেও ভারতে এগিয়ে। প্রথম দশে রয়েছেন ভারতের চার বোলার।৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মহম্মদ সিরাজ রয়েছেন তৃতীয় স্থানে। জশপ্রীত বুমরাহ উঠে এসেছেন চতুর্থ স্থানে। স্পিনার কুলদীপ যাদব রয়েছেন ষষ্ট স্থানে। বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া মহম্মদ শামি উঠে এসেছেন দশম স্থানে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top