News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর মন্দিরে চুরিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চোর আটক ধর্মনগরে
Image

রাজধানীর মন্দিরে চুরিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চোর আটক ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর : রাজ্যের বিভিন্নস্থানে মন্দিরগুলিতেও চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চয় হয়েছে। রাজধানীর আমতলী থানা এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনায় যুক্ত অভিযুক্তকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম নজরুল ইসলাম। তার বাড়ি ধর্মনগর মহকুমার জালাই বাড়ি এলাকায়।

গত ২৮ অক্টোবর গভীর রাতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরে চুরি ঘটনা সংগঠিত হয়েছিল৷ এতে মন্দির থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছিল চোর ৷  অবশেষে উত্তর জেলার ধর্মনগর আই.এস.বি.টি সংলগ্ন এলাকা থেকে সেই চোর নজরুল ইসলামকে পাকাড়াও করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ৷ ধর্মনগর থানার পুলিশ ধৃতকে আমতলী থানার মামলায় আটক করেছে৷ ইতিমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ অভিযুক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top