News Flash

  • Home
  • খেলা
  • জুটমিল প্লে সেন্টারের টি-‌২০ ক্রিকেটে জয়ী প্রগতি, রামনগর
Image

জুটমিল প্লে সেন্টারের টি-‌২০ ক্রিকেটে জয়ী প্রগতি, রামনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।।উদ্বোধনী দিনে জয় পেলো প্রগতি প্লে সেন্টার এবং রামনগর প্লে সেন্টার। ত্রিপুরা জুটমিল প্লে সেন্টার আয়োজিত কেশব দেবনাথ স্মৃতি আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতায়। মধুপুর স্কুল মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আসর। উদ্বোদনী দিনে হয় দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে প্রগতি প্লে সেন্টার ৯ রানে পরাজিত করে সিপাহীজলা প্লে সেন্টারকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি প্লে সেন্টার ১৩৩ রান করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে বিক্রম দেবনাথ ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, প্রীয়াংশু দে ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং কাজি আরমান হুসেন ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। সিপাহীজলা প্লে সেন্টারের পক্ষে আকাশ দাস ৮ রানে এবং রণজিৎ ঘোষ ২৩ রানে ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে সুরজ সোমের দুরন্ত বোলিংয়ে ১২৪ রানে গুটিয়ে যায় সিপাহীজলা প্লে সেন্টার। দলের পক্ষে সাহিল সুলতান ৪৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। প্রগতির সুরজ ১৪ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন। দিনের অপর ম্যাচে রামনগর প্লে সেন্টার ৮ রানে পরাজিত করে কালিমাতা ক্লাবকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রামনগর পি সি ১২৯ রান করে। দলের পক্ষে শঙ্ক দত্ত ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং অভিরাজ বিশ্বাস ২১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। কালিমাতা ক্লাবের পক্ষে দীপেন কেনে ১৫ রানে এবং শায়ন দত্ত ১৯ রানে ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে কালিমাতা ক্লাব ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাকেশ খাপারে ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top