News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় আসরে নিম্নমানের ক্রিকেট উপহার ত্রিপুরার, পরাজয় অব্যাহত
Image

জাতীয় আসরে নিম্নমানের ক্রিকেট উপহার ত্রিপুরার, পরাজয় অব্যাহত

ত্রিপুরা-‌৪৭/‌৭(৩৫)

উত্তরাখন্ড-‌৪৮/‌০(১০.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। পরাজয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাটসম্যান-‌রা কিছুটা লড়াই করার মানসিকতা দেখালেও মঙ্গলবার উত্তরাখন্ডের বিরুদ্ধে এর ছিটেফোটাও দেখা যায়নি। কার্যত বিনা লড়াইয়েই আত্মসমর্পন করলো পারমিতা চক্রবরতী-‌রা। ভিলাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ওই রাজ্যের সেক্টর ওয়ান মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১০ উইকেটে । ত্রিপুরার গড়া মাত্র ৪৭ রানের জবাবে উত্তরাখন্ড ৬৩ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। সকালে প্রছথমে ব্যাট করার সুযোগ পেয়ে উত্তরাখন্ডের বোলারদের আটোসাটো বোলিংযের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। স্কোরবোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপর বেশী নজর দেয় ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। ফলস্বরূপ নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ত্রিপুরা মাত্র ৪৭ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে একমাত্র দলনায়িকা পারমিতা চক্রবর্তী দুই অঙ্কের রানে পা রাখে। পারমিতা ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। উত্তরাখন্ডের পক্ষে নির্জলা মাহরা ৯ রান দিয়ে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে উত্তরাখন্ড ১০.‌৩ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার বৈষ্ণবী ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রানে এবং নির্জলা মাহরা ৪৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে অপরাজিত থেকে যায়। ২৩ নভেম্বর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ আসরের অপর শক্তিশালী দল কেরল। সেক্টর ওয়ান মাঠেই হবে ম্যাচটি। গ্রুপের অপর খেলায় হরিয়ানা ৮৯ রানের ব্যবধানে মধ্যপ্রদেশ কে এবং কেরালা ১০ উইকেটের ব্যবধানে সৌরাস্ট্রকে পরাজিত করেছে।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top