ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। আন্তর্জাতিক মানের হেরিটেজ ফেস্ট হতে যাচ্ছে আগরতলায়। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামী ২৩ নভেম্বর সন্ধ্যা ছয়টায় আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: প্রফেসর মানিক সাহা। দেশের ২৫ টি রাজ্য থেকে প্রতিনিধিরা আসছেন এতে অংশ নেওয়ার জন্য। শুধু তাই নয়, প্রতিবেশী রাষ্ট্র ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা আসবেন এই আন্তর্জাতিক হেরিটেজ ফেস্টে অংশ নেওয়ার জন্য। এক কথায় সাতদিন ব্যাপী পাঁচটি দেশের সাংস্কৃতিক সম্মিলনী হতে যাচ্ছে এই আন্তর্জাতিক হেরিটেজ ফেস্টের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কালচারাল এডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, নাবার্ড ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার এবং আয়োজক যুব বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রমুখও উপস্থিত থাকবেন। আজ বেলা ১১ টায় আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই আন্তর্জাতিক মানের হেরিটেজ ফেস্ট সম্পর্কে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন সংস্থার সচিব দেবাশীষ মজুমদার। সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তা সংস্থার চেয়ারম্যান তপন লোধ, ভাইস চেয়ারম্যান সঞ্জীব দত্ত চৌধুরী প্রমুখও উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের হেরিটেজ ফেস্ট আগরতলায় শুরু হচ্ছে আগামীকাল থেকে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















