News Flash

  • Home
  • দেশ
  • মহিলাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজেপির অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মোদী
Image

মহিলাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজেপির অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মোদী

বরণ (রাজস্থান), ২১ নভেম্বর (হি.স.): মহিলাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজেপির অগ্রাধিকার। রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “রাজস্থানের জনগণকে ডাকাত, দাঙ্গাবাজের হাতে তুলে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের মন্ত্রী হোক অথবা বিধায়ক, সবাই অদম্য।”

রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার রাজস্থানের বরণ জেলার আন্তায় এক নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “এখানকার মানুষের সঙ্গে বিজেপির সবসময়ই বিশেষ সম্পর্ক রয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গিয়েছে। এখন আমাদের সামনে একটি ‘উন্নত ভারত’-এর লক্ষ্য রয়েছে। রাজস্থানকে উন্নত না করলে ভারতকে উন্নত করার লক্ষ্য অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু যতদিন দেশের তিন শত্রু- দুর্নীতি, পরিবার ও তোষণ – আমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই সংকল্প পূরণ করা কঠিন। কংগ্রেস এই তিনটি খারাপের সবচেয়ে বড় প্রতীক।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “রাজস্থানের ‘লাল ডায়েরি’ ব্যাপক আলোচিত হচ্ছে। এই লাল ডায়েরির পাতা যতই উল্টোচ্ছে, ততই মুখ থুবড়ে পড়ছে ‘জাদুগর’। এই “লাল ডায়েরি” স্পষ্টভাবে বলেছে যে কংগ্রেস সরকার গত পাঁচ বছরে কীভাবে আপনাদের জল, বন এবং জমি বিক্রি করেছে।” প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেসের সমর্থনে অসামাজিক শক্তির মনোবল তুঙ্গে। রাজস্থানে মানুষদের প্রকাশ্যে শিরশ্ছেদ করা হচ্ছে এবং তা উদযাপন করা হচ্ছে। ঝালাওয়ারে দলিত যুবকদের সঙ্গে যা ঘটেছে তা গোটা দেশ দেখেছে। রাম নবমী, হোলি, হনুমান জয়ন্তী উৎসবের জন্য পরিচিত রাজস্থান দাঙ্গার শিকার হয়।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top