News Flash

  • Home
  • খেলা
  • পি.আই অনুভা দাসের অকাল প্রয়াণে শোক
Image

পি.আই অনুভা দাসের অকাল প্রয়াণে শোক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। অকাল প্রয়াত হয়েছেন জুনিয়র পি.আই অনুভা দাস। আজ, মঙ্গলবার বেলা সাড়ে দশটায় জুনিয়র শারীর শিক্ষিকা অনুভা দাস-এর অকাল প্রয়াণে পশ্চিম জেলা ক্রীড়া দপ্তর ও স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার রাতে আকস্মিক হৃদ রোগে আক্রান্ত হলে আগরতলার আই.জি.এম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উনি পশ্চিম রানীর গাঁও এস বি স্কুলে জুনিয়র শারীর শিক্ষিকা পদে কর্মরতা ছিলেন।

নব্বইয়ের দশক এবং একবিংশ শতাব্দীর গোড়ার দিকে বিভিন্ন ময়দানে জাতীয় টাগ অব ওয়ার প্রতিযোগিতায়  রাজ্যের প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করেন।

জিরানিয়াস্থিত ক্রীড়া দপ্তরেও ওনার কর্মপরিধি ছিল। রানীর বাজার এলাকার ক্রীড়া বিদরা এবং দপ্তরের সহকর্মীরা অশ্রুসজল চোখে তাঁকে চির বিদায় জানালেন। রাজ্য টাগ অব ওয়ার সংস্থার কর্মকর্তারা মৃতার বাড়ি গিয়ে পরিবারবর্গকে  সমবেদনা জানান। তাছাড়া রাজ্যের পর্বতারোহী তথা  সহকর্মী প্রনব অখণ্ড প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার সদগতি কামনা করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top