News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ৫৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিশালগড়ে
Image

প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ৫৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিশালগড়ে

চড়িলাম, প্রতিনিধি,২১ নভেম্বর।।মঙ্গলবার দুপুর একটায় বিশালগড় প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ  লিমিটেডের ৫৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিশালগড়স্থিত বেসরকারি একটি  প্রতিষ্ঠানে। প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে 

প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ৫৯তম বার্ষিক সাধারণ সভার উদ্ভোধন করেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।চলতি নভেম্বর মাসের ১ তারিখ বিশালগড় প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীপক শীল।দীপক শীল সহ কমিটিতে আরো পাঁচ জনের সদস্য রয়েছেন।অনুষ্ঠানে 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ,বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, সোসাইটির চেয়ারম্যান দীপক শীল, সমিতির অন্যান্য সদস্যরা সহ পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনগণ ।সমিতির চেয়ারম্যান দীপক শীল জানান আমাদের সমিতির মূল উদ্দেশ্য কৃষক ও কৃষি উন্নয়ন সহ সাধারণ মানুষের স্বার্থে কাজ করা। কৃষি সমবায় সমিতি গুলি তার সদস্য সদস্যাদের মধ্যে সহজ শর্তে ঋণ প্রদান করে আর্থসামাজিক উন্নয়নের দিশা দেখিয়ে চলছে। বিগত বছর গুলির মতো গত বছরও আমাদের সমিতির কৃষকদের স্বার্থে সার, বীজ,।কীটনাশক সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এসেছে। যার ফলে বিশালগড় সহ সমগ্র রাজ্যের কৃষকরা উপকৃত হচ্ছে। বিধায়ক সুশান্ত দেব বলেন সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে চলেছেন।বিশালগড় মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটিও সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে। তাছাড়া এই দিনের সভায় আগামী দিনের কাজকর্ম নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top