News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুর কংগ্রেস ভবনে পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন
Image

কল্যাণপুর কংগ্রেস ভবনে পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন

সংবাদ প্রতিনিধি, কল্যাণপুর, ১৯ নভেম্বর।।যথাযোগ্য মর্যাদার সাথে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিন পালন করা হয়েছে কল্যাণপুর কংগ্রেস ভবনে। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন চন্দ্র মল্লিক, ব্লকের সাধারণ সম্পাদক সন্দীপ চন্দ, প্রাক্তন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, যুব নেতা কার্তিক দেবনাথ, তরণী দেববর্মা, প্রশান্ত দেব সহ ব্লক যুব কংগ্রেস সভাপতি উদ্ধব বিশ্বাস প্রমুখ।

প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে সকলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এদিন। কল্যাণপুর কংগ্রেস ভবনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন সত্যি অর্থেই এশিয়ার মুক্তি সূর্য ছিলেন ইন্দিরাজি। তিনি দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। রোটি কাপড় আর বাসস্থান এর স্লোগান তিনিই তুলেছিলেন। আজ যা হচ্ছে তার অধিকাংশ ইন্দিরা গান্ধীর আমলের ফসল। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কল্যাণপুর ব্লক কংগ্রেস কিছু কর্মসূচী ও এদিন পালন করে। কংগ্রেস ভবন ছাড়াও রামকৃষ্ণ আশ্রম, রামঠাকুর আশ্রম, অনুকূল চন্দ্রের আশ্রমে সকলে বৃক্ষ রোপন করেন। এছাড়াও কল্যাণপুর হাসপাতাল এর সমস্ত রোগী ও স্বাস্থ্য কর্মী দের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top