News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পালিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী
Image

কৈলাসহরে পালিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ নভেম্বর : আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। প্রথমে কৈলাশহর জেলা কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্বরা।  তারপর কৈলাশহর পাইতুরবাজার এলাকায় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
 আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য রুনু মিয়া, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য চন্দ্রশেখর সিনহা, কংগ্রেস দলের অন্যতম নেতা তপন দাস, হদিস মিয়া, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহজান মিয়া, সহ এক ঝাঁক কংগ্রেস দলের নেতৃত্বরা।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top