News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেহাল রাস্তায় মৃত্যু রোগিণীর, সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
Image

বেহাল রাস্তায় মৃত্যু রোগিণীর, সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

মালদা, ১৯ নভেম্বর (হি.স.): ভাঙাচোরা রাস্তা। গাড়ি যেতে পারে না। তাই খাটিয়ায় নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে রোগিণীকে। শেষরক্ষা হয়নি, পথেই মারা যায় রোগিণী। আর তারপরে, রবিবার এলাকায় গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ। মালদার বামনগোলায় সাংসদকে সামনে পেয়ে বেহাল রাস্তা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

হবিবপুরের বিধায়ক ছিলেন তিনি। পরে লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে সাংসদ হন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারবার অভিযোগ জানালেও রাস্তার হাল ফেরেনি। এদিন বিক্ষোভের মুখে পড়ে সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করেন বিজেপি সাংসদ। বেহাল রাস্তা ঠিক করার জন্য সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।                        

রবিবার বেহাল রাস্তার কারণেই হাসপাতালে যাওয়ার পথে মারা যান গৃহবধূ। সেই ঘটনা ঘিরেই তুমুল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে বিধায়ক, তারপরে ওই জেলারই সাংসদ। তারপরেও কেন রাস্তা বেহাল রয়েছে সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁর এলাকায় এখনও পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল রয়েছে। কখনও সেই রাস্তা ঠিক হচ্ছে না। সংসদ তহবিল থেকে দেওয়া টাকার পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন বামনগোলার মালডাঙা গ্রামের বাসিন্দারা। এক গ্রামবাসীর অভিযোগ, ‘বারবার করে আসছেন, আশ্বাস দিয়ে যাচ্ছেন, ১০ লক্ষ, ৫ লক্ষ করে দিচ্ছেন। কিন্তু আমাদের তো স্থায়ী সমাধান নয়। ৫ কিলোমিটার রাস্তা, ১০ লক্ষ টাকা দিয়ে কী হবে? আমরা চাইছি একটা স্থায়ী সমাধান। সবাই তো রাজনীতির রং নিয়ে ব্যস্ত। কিন্তু, আমরা সাধারণ মানুষ তো মরে যাচ্ছি।’

খগেন মুর্মু জানিয়েছেন, বিডিও-র সঙ্গে কথা বলে ১৩ লক্ষ টাকা আপাতত তাঁর সাংসদ তহবিল থেকে দিচ্ছেন। বাকি টাকা কোন তহবিল থেকে আসবে, তা বিডিও-কে জানাতে বলা হয়েছে।

Releated Posts

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top