News Flash

Image

উৎসবের মরশুমে এনএফ রেলের আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। এ-সব উৎসব স্পেশাল ট্রেনগুলি গুয়াহাটি-যোধপুর এবং শিলচর-উধনা রেলওয়ে স্টেশনের মধ্যে চালানো হবে।

এই খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০৫৬৯৭ গুয়াহাটি-যোধপুর স্পেশাল ২১ নভেম্বর ১১.১৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে ২৩ নভেম্বর ০৪.৩০ ঘণ্টায় যোধপুর পৌঁছবে। স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগারিয়া, মোকামা, পাটনা, কানপুর সেন্ট্রাল, আগরা ফোর্ট, জয়পুর, মাকরানা জংশন হয়ে চলবে। এই স্পেশাল ট্রেনে যাত্রীদের সুবিধার্থে ২-টিয়ার, ৩-টিয়ার ইকোনমি, স্লিপার ক্লাস এবং জেনারেল সিটিং থাকবে।

তিনি জানান, আরেকটি স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৮০ শিলচর-উধনা ২১ নভেম্বর ১০.৩০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে ২৩ নভেম্বর ১৪.৫০ ঘণ্টায় উধনা পৌঁছবে। স্পেশাল ট্রেনটি গুয়াহাটি, চাংসারি, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগারিয়া, হাজিপুর, দানাপুর, মির্জাপুর, সাতনা, ইতারসি, জলগাঁও হয়ে চলবে। এই স্পেশাল ট্রেনে যাত্রীদের সুবিধার্থে ২-টিয়ার, ৩-টিয়ার, স্লিপার ক্লাস এবং জেনারেল সিটিং থাকবে।

এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণের জন্য এই সুযোগ গ্রহণ করতে পারবেন। এই উৎসব স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হচ্ছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top