News Flash

  • Home
  • খেলা
  • জম্মু-কাশ্মীরে জাতীয় স্কুলজুডোতে তানিয়া-‌র স্বর্ণপদক
Image

জম্মু-কাশ্মীরে জাতীয় স্কুলজুডোতে তানিয়া-‌র স্বর্ণপদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।।
স্বর্ণ পদক জয় করলো ত্রিপুরার তানিয়া দাস। অনূর্ধ্ব-‌১৪ বালিকাদের জুডো প্রতিযোগিতায়। জম্মু-‌কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতায়। তাতে পর্যাপ্ত প্রাধান্য দেখিয়ে শনিবার স্বর্ণ পদক জয় করে উদয়পুরের ভগিণী নিবেদিতা জুডো সেন্টারে প্রশিক্ষণরত ওই জুডোকারটি। উদয়পুরের ভগিণী নিবেদিতা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়ার জুডোতে হাতেখড়ি মাত্র আড়াই বছর আগে। ওই সময়ে সেন্টারের কোচ তথা সহকারি ক্রীড়া আধিকারিক মিহির শীলের হাত ধরে। রাজ্য এবং জাতীয় আসরে দুর্দান্ত পারফরম্যান্স করার পর মাত্র দেড় মাস আগে ভূপালে এন সি ও-‌তে ভর্তি হয় সে। উত্তম এবং অনিমা সরকার দাসের মেয়ে আসরে ৪৪ কে জি বিভাগে প্রথমে পাঞ্জাবের জুডোকারকে ১৫ সেকেন্ডে পরাজিত করার পর হরিয়ানার জুডোকারের বিরুদ্ধে মাত্র ৫ সেকেন্ডে জয় পায়। সেমিফাইনালে দিল্লির জুডোকারের বিরুদ্ধে জয় পাওয়ার পর ফাইনালে চন্ডিগড়ের জুডোকারকে পরাজিত করে ত্রিপুরার পক্ষে স্বর্ণপদক জয় করে। তানিয়ার পারফরম্যান্সে খুশি প্রাক্তন কোচ মিহির শীল। বলেন,”তানিয়া লম্বা রেসের ঘোড়া। আগামীদিনে রাজ্যকে আরও পদক এনে দেবে। এবং একদিন দেশের হয়েও প্রতিনিধিত্ব করবেই”।‌ ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top