News Flash

  • Home
  • বিদেশ
  • নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে ছাড়া হবে না, হুঁশিয়ারি শেখ হাসিনার
Image

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে ছাড়া হবে না, হুঁশিয়ারি শেখ হাসিনার


ঢাকা, ১৮ নভেম্বর (হি.স.): বাংলাদেশের সাধারণ নির্বাচনে দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হয় প্রধান বিরোধী দল বিএনপি। রবিবার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে তারা। এর প্রেক্ষিতে, যে বা যারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে, তাদের রেহাত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পাশাপাশি নির্বাচনী নির্ঘণ্ট বাতিলের ডাক দিয়েছে বিএনপি। এরপরেই বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে, তার ফল মারাত্মক হবে বলে বার্তা দেন।

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদনপত্র বন্টন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ হাসিনা। সেখানে বক্তব্য রাখার সময় যারা আগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মানুষের কাছে আবেদন জানান।

তাঁর মতে, অনেক আন্দোলন ও সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকারের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। জনগণের এই ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, তারজন্য আওয়ামি লিগ সতর্ক বলে জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, বঙ্গবন্ধুকে খুনের পর রাতের অন্ধকারে বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতা দখলের ঘটনা ঘটেছিল। ছিনিমিনি খেলা হয়েছিল জনগণের ভোটাধিকার নিয়ে।

সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পরেই বিক্ষোভে উত্তাল হয়েছে প্রতিবেশী দেশ। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি যেন ক্রমেই জটিল হয়ে উঠছে। এর মধ্যে আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। যার বিরুদ্ধে গর্জে উঠেছেন শেখ হাসিনা ।

Releated Posts

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top