News Flash

  • Home
  • দেশ
  • বোলপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ব্যক্তির
Image

বোলপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

বোলপুর, ১৭ নভেম্বর (হি. স.) : ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ পুলিশের সামনেই রাস্তায় মৃতদেহ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত জনতার ৷ ভাঙচুর করা হয় ঘাতক ডাম্পারটিকে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুরের মকরমপুর এলাকা। এই এলাকার মূল রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই৷ সেই কারনেই এই দূর্ঘটনা বলে অভিযোগ বাসিন্দাদের।

বোলপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুরের রাস্তা বেহালের অভিযোগ বহু দিন ধরেই। বিশেষ করে সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির যাওয়ার মূল রাস্তাটি খানাখন্দে ভরা৷ এদিন এই রাস্তায় একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির৷ স্থানীয়দের অভিযোগ, গতি ছিল ডাম্পারটির৷ খবর পেয়েই বোলপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের সামনেই রাস্তায় মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। এমনকি, ঘাতক ডাম্পারটি ভাঙচুর করা হয়৷ ইতিমধ্যেই ডাম্পার চালককে আটক করেছে পুলিশ।

দীর্ঘক্ষণ পথ অবরোধের পর ক্ষিপ্ত জনতাকে বুঝিয়ে দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের পরিচয় পাওয়া যায়নি৷ তবে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ ঘাতক ডাম্পারটি রাস্তাতেই পরে৷

বাসিন্দাদের মধ্যে পুষ্পেন্দু রায়, অভিষেক সুরেলিয়া বলেন, “রাস্তাটি বহু দিন ধরেই বেহাল৷ তাছাড়া এই এই রাস্তা দিয়ে প্রচুর স্কুল পড়ুয়ারা যায়৷ তাও বড় বড় ডাম্পার চলে সব সময়। আমরা চাই বড় ডাম্পার চলাচল বন্ধ করা হোক৷ আর রাস্তা সংস্কার করা হোক৷ নিয়ন্ত্রণহীন ভাবে খুব জোরে বড় গাড়ি চলে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top