News Flash

  • Home
  • খেলা
  • পারমিতার নেতৃত্বে ত্রিপুরার অনূর্ধ্ব-১৫ গার্লস ক্রিকেটাররা এখন ছত্তিশগড়ে
Image

পারমিতার নেতৃত্বে ত্রিপুরার অনূর্ধ্ব-১৫ গার্লস ক্রিকেটাররা এখন ছত্তিশগড়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। ত্রিপুরার অনূর্ধ্ব-১৫ গার্লস ক্রিকেটাররা এখন ছত্তিশগড়ে। বিসিসিআই আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব ১৫ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। আজ, মঙ্গলবার রাজ্য দল বিমানে ছত্তিশগড়ে পৌঁছেছে। জাতীয় আসরে সবচেয়ে ক্ষুদে ক্রিকেটারদের টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৫ জাতীয় গার্লস ক্রিকেট। পারমিতার নেতৃত্বাধীন ২০ সদস্যের রাজ্য দলের অনেকেই প্রথমবারের মতো জাতীয় আসরে অংশ নিতে গেছে।  দলের সঙ্গে ডেপুটি হিসেবে রয়েছে সায়ন্তিকা নমঃ দাস। শিবিরে ডাক পাওয়া ২৬ জন ক্রিকেটার থেকে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটের জন্য ত্রিপুরা দল সম্প্রতি চূড়ান্ত করা হয়েছে। এই রাজ্য দল মূলতঃ টুর্নামেন্টের গ্রুপ লীগের পুরো পাঁচটি ম্যাচ-ই খেলবে। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। ছত্তিশগড়ের ভিলাইতে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। ১৯ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ সৌরাষ্ট্র। তৃতীয় ম্যাচ ২১ নভেম্বর উত্তরাখণ্ডের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ কেরালার বিরুদ্ধে ২৩ নভেম্বর। গ্রুপ লীগের পঞ্চম তথা অন্তিম ম্যাচ ২৫ নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে। রাজ্য দলের ক্রিকেটাররা হলো : পারমিতা চক্রবর্তী (অধিনায়ক) সায়ন্তিকা নমঃ দাস (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক) পূর্ণিমা দেবনাথ, মিষ্টু মালাকার, মধুমিতা সরকার, দীপা নমঃ দাস, অমৃতা দাস, দীপিকা পাল, অসীমা সরকার, অঙ্কিতা তাঁতি উড়িয়া, রুমা সরকার (উইকেট রক্ষক), নন্দিতা দাস, রিয়া সরকার, রেবিকা নোয়াতিয়া, ইন্দ্রা বড়ুয়া, পল্লবী মাগর, পায়েল ত্রিপুরা, সুস্মিতা তেলী, দিয়া দাস, চন্দ্রা দেব।  সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছে সৌমিত্র গোপ ম্যানেজার কাম অবজারভার, সুমন দেবনাথ লজিস্টিক ম্যানেজার, নারায়ণ চন্দ্র দেব কোচ, অনুপ কুমার দাস কোচ, হিরালী দেববর্মা ফিজিও, অচিন্ত্য চক্রবর্তী ট্রেনার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top